প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪
সাংবাদিক কামরুল হাসান রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিজয় টিভি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি কামরুল ইসলাম রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ছেংগারচর পৌরসভার ঠাকুরচরের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। রাব্বি মোটরসাইকেল চালানোর সময়ে মোটরসাইকেলটি পিছলে পড়ে গিয়ে আহত হন।
|আরো খবর
কামরুল ইসলাম রাব্বিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ সকল সদস্য তার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।








