বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
আব্দুল্লাহ আল মামুন

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে চাঁদপুর জেলা পুলিশের এক সদস্যকে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য মো. রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পদোন্নতিপ্রাপ্ত নায়েক মো. রুবেল হোসেনকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদোন্নতি পাওয়ায় নায়েক মো. রুবেল হোসেনকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং তার কর্মজীবনের সফলতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়