বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

ফরিদগঞ্জে কাউনিয়া হাই স্কুলে এসএসসিতে শতভাগ পাসের গৌরবময় সাফল্যে শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ফরিদগঞ্জে কাউনিয়া হাই স্কুলে এসএসসিতে শতভাগ পাসের গৌরবময় সাফল্যে শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং দক্ষিণ রূপসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস উপলক্ষে এক উৎসবমুখর সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে একমঞ্চে সংবর্ধিত ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লায়ন হারুন অর রশীদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া-লভলু এবং চাঁদপুর পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ এম জি ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে এই সংবর্ধনা সভা পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুলের শিক্ষার্থীদের এই শতভাগ পাসের গৌরবময় অর্জন কেবল একটি ফলাফলের পরিসংখ্যান নয়; এটি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত মেধা, পরিশ্রম ও সুশৃঙ্খল শিক্ষার এক উজ্জ্বল উদাহরণ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষকদের নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষভাগে পরীক্ষায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থী ও কঠোর পরিশ্রমী শিক্ষকদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এলাকার সুধীজন ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়