প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানকে আবেগঘন বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (৩১ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে চাঁদপুরে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।
অনুষ্ঠানে বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের কর্মকালীন দায়িত্বশীলতা, দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। চাঁদপুর জেলা পুলিশের দায়িত্ব পালনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টিও বক্তারা স্মরণ করেন।
বিদায়ী কর্মকর্তা মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশে কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে সহকর্মীদের ভালোবাসা ও শুভ কামনায় আবেগঘন পরিবেশে বিদায় নেন তিনি। অনুষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








