প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২২:৩৫
চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
দীর্ঘদিন পর স্বাধীনভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি
---দেওয়ান মো. সফিকুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। এতে সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
|আরো খবর
দেওয়ান মো. সফিকুজ্জামান বলেন, দীর্ঘদিন পর এবার আমরা স্বাধীনভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দলীয় কর্মসূচি নয়, এটি নেতা-কর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও একটি সুযোগ। তাই কর্মসূচিকে সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সদর উপজেলা বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








