সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২২:২৭

ভাষাসৈনিক ডা. এমএ গফুরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার।।
ভাষাসৈনিক ডা. এমএ গফুরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

চাঁদপুরের কিংবদন্তিতুল্য নিভৃতচারী সমাজসেবক, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভাষাসৈনিক আলহাজ্ব ডা. এমএ গফুরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ আগস্ট ২০২৬) বাদ জোহর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের এবাদতখানায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতালের পুষ্টিবিদ মাজহারুল হক চৌধুরী। দোয়া মোনাজাতশেষে চাঁদপুর পৌর গোর-এ-গরিবা কবরস্থানে মরহুম ডা. এমএ গফুরের কবর জিয়ারত করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়