রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২১:০৬

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের কৃতী সন্তান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। সরকার তাঁকে আগামী তিন বছরের জন্যে চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

পেশাগত জীবনে সফল দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্যে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করলো। আবদুর রহমান খানের এই মর্যাদাপূর্ণ অর্জনের খবর রামগঞ্জে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অভিনন্দন জানিয়ে বলেন, "আবদুর রহমান খানের এই আন্তর্জাতিক পদায়ন ও দেশসেবার স্বীকৃতিতে আমাদের রামগঞ্জসহ পুরো লক্ষ্মীপুর জেলা অত্যন্ত সম্মানিত ও গর্বিত।" নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবদুর রহমান খান বলেন, "আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক অঙ্গনে এই নতুন যাত্রায় যেন দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারি। এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়