প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:৪৫
কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপির র্যালি ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কচুয়ায় এনসিপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা এনসিপির আয়োজনে স্থানীয় চাইনিজ ও কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উপজেলা এনসিপির আহ্বায়ক ডা. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য মাহমুদুল হাসান সাকিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. নাসির প্রধান, মাহবুব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম গাজী, চাঁদপুর জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক রাসেল আহমেদ, চাঁদপুর জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক সাগর হোসেন, যুব শক্তির নেতা তাফিমুর রহমান, জাতীয় ছাত্র শক্তি নেতা সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তাগণ গণভোটের রায় বাস্তবায়ন করে মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে ডা. আরিফুল ইসলামের নেতৃত্বে র্যালি বিশ্ব রোড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তি ও ছাত্র শক্তির নেতা-কর্মী সমর্থকগণ অংশগ্রহণ করেন।








