রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২২:০১

জকিগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

রাজনৈতিক অঙ্গনে আলোচনা

সংবাদদাতা।।
জকিগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, সমাজসেবক ও সালিসি ব্যক্তিত্ব হাফিজ মাছুম আহমদ দুধরচকী। দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁর সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ, মতবিনিময় সভা এবং ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ অব্যাহত রেখেছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তিনি সামাজিক ঐক্য, নৈতিক মূল্যবোধ ও জনসম্পৃক্ত নেতৃত্বের বিষয়গুলোকে সামনে রেখে নিজেকে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা প্রসার, জনকল্যাণমূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন এবং পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সালিসি ভূমিকা পালন করে স্থানীয় মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি লেখক ও কলামিস্ট হিসেবে সমাজ, নৈতিকতা, শিক্ষা ও নাগরিক সচেতনতা বিষয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় সৎ, গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বের চাহিদা দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড তাঁকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় নিয়ে এসেছে।

বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর দায়িত্বগুলোর মধ্যে রয়েছে— প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম (সিলেট); প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠন; স্বত্বাধিকারী, ড্রিম ড্রেস, সিদ্দিক প্লাজা (দ্বিতীয় তলা), মেজরটিলা, ইসলামপুর, সিলেট; ভাইস প্রেসিডেন্ট, জাতীয় সাংবাদিক সংস্থা (সিলেট বিভাগ); ভাইস প্রেসিডেন্ট, কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড (সিলেট বিভাগ); স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক বিকাল বার্তা; স্পেশাল রিপোর্টার, দৈনিক বিজয়ের কণ্ঠ, (সিলেট); সাধারণ সম্পাদক, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ, ২৪ নম্বর ওয়ার্ড, সিলেট মহানগর; উপদেষ্টা, হাবিবিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন, জকিগঞ্জ।

এ ছাড়া তিনি কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং তৈয়ব কামাল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক এবং হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সামাজিক গ্রহণযোগ্যতা উপজেলা পরিষদ নির্বাচনের সমীকরণে কতোটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে স্থানীয় রাজনৈতিক মহলে ইতোমধ্যে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের মতে, তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করলে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়