প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৪:৫৯
নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল সভা
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত ৯টায় কুমিল্লার নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির ২০২৬-২০২৮ সেশনের ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ সভায় সংগঠনের সহ-সভাপতি আজিম উল্যাহ হানিফ প্রাণবন্ত উপস্থাপনা করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম কালাম।
|আরো খবর
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিত্যিক ফারুক শাহরিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কলামিস্ট মো. ইয়াছিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মো. তাজুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি ও ঝিকটিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন সহ-সেক্রেটারি সাংবাদিক এম. শাখাওয়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কবি আলাউদ্দিন মজুমদার, মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত, ধর্মবিষয়ক সম্পাদক কবি ইসমাইল হোসাইন হাবিবী, সাহিত্য সম্পাদক কবি অশ্রু শাহ আলম, প্রচার সম্পাদক ও সমকালের সাংবাদিক রবিউল হোসাইন রাজু এবং সাংস্কৃতিক সম্পাদক লেখক হুমায়ুন কবির প্রমুখ।
সভায় আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুটি উপকমিটি গঠন করা হয়। ম্যাগাজিন/যৌথ গ্রন্থ প্রকাশনা উপকমিটির আহ্বায়ক করা হয় মাস্টার শাহ আলম কালামকে। এছাড়া ২০ নভেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন উপকমিটির আহ্বায়ক করা হয় কবি আফজাল হোসাইন মিয়াজীকে।







