প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২০:০২
মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের রোগমুক্তি কামনায় দোয়া

মতলব পৌরসভার সাবেক মেয়র মো. এনামুল হক বাদলের রোগমুক্তি কামনায় শুক্রবার (২৪ জুলাই ২০২৬) জুমার নামাজের পরে মুন্সিরহাট জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন বকাউলের উদ্যােগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন বকাউল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিজি, বিএনপি নেতা মো. দুলাল মিজি, মো. মজিব প্রধানিয়া, মো. শাহআলম প্রধান, মো. আলাউদ্দিন প্রধান, মো. ইয়াছিন গাজী, মো. মুসলিম প্রধান, মো. লিটন মিজি, মো. হযরত আলী, মো. রাকিব প্রধান, মো. আমিন প্রধানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।








