শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০:২৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল

ফরিদগঞ্জ ব্যুরো।।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারী ও পৌর যুবদল নেতা শরিফ বেপারীর পিতা, ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া নিবাসী আব্দুল মান্নান বেপারী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি........ রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান ।

রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৮টায় মরহুমের জানাজা কেরোয়া ঈদগাহে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ছবির ক্যাপশন

আব্দুল মান্নান বেপারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়