শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:৫০

হাজীগঞ্জ স্বর্ণকলি সপ্রাবির সভাপতি সাংবাদিক হাবীব

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ স্বর্ণকলি সপ্রাবির সভাপতি সাংবাদিক হাবীব

হাজীগঞ্জ পৌর এলাকাস্থ টোরাগড় গ্রামের স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিদ্যালয়ের এই ১১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেয় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের সভাপতি হন মোহাম্মদ হাবিব উল্যাহ্। কমিটির অপর সদস্যরা হলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, বিদ্যোৎসাহী সদস্য খালেদা পারভীন টুম্পা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সেলিনা আক্তার, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, আব্দুল হান্নান, মোসা. আমেনা বেগম, উম্মে ফারজানা, শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম ও সদস্য সচিব প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

বিদ্যালয়ের মানোন্নয়নে

তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ হাবীব উল্যাহ্ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালের অধীনে চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স (এমএসএস) সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক, সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি অবজারভার’ ও জাতীয় বাংলা দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’-এর হাজীগঞ্জ প্রতিনিধি, চাঁদপুরের দৈনিক ইলশেপাড়-এর হাজীগঞ্জের ব্যুরো ইনচার্জ (অফিস প্রধান) ও হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ত্রিনদী’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পদে কর্মরত আছেন।

তিনি টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ক্যাপশন: মোহাম্মদ হাবীব উল্যাহ্।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়