বুধবার, ১৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৩২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে

চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেলে শহরের বাসস্ট্যান্ড মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্যে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে শ্লোগান দেয়

‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না, সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম'।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী পরিবেশের মধ্যে সোমবার (১৩ জুলাই ২০২৬) পরীক্ষা নেয়া হয়েছে। তাছাড়া পরীক্ষার আগে পর্যাপ্ত বন্ধ দেয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থী-অভিভাবকেরা পরীক্ষা স্থগিতের দাবি জানালেও শিক্ষামন্ত্রী পাত্তা না দিয়ে অযাচিত মন্তব্য করেছেন। এ জন্যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের দাবি করছে। এদিকে নিজের বক্তব্যের জন্যে দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেয়ার ব্যবস্থা করা যাবে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জাতীয় সংসদে একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়