বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৭:১২

মতলবে এইচএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার

রেদওয়ান আহমেদ জাকির।।

মতলব দক্ষিণ উপজেলায় বিজ্ঞান বিভাগের তানজিলা আক্তার নামে এক শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম।

বুধবার (৮ জুলাই ২০২৬) রয়মনেন নেছা মহিলা কলেজ কেন্দ্রে নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়|

জানা যায়, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থী পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে কিছু উত্তর লিখে নিয়ে আসে। ওই সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি নিশ্চিত হলে তিনি ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়