সোমবার, ০৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮:০৮

সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি, চাঁদপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য এবং অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) বাদ আছর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ বায়তুল ফালাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ, জাতি এবং সাহিত্য একাডেমির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া ও উজ্জ্বল হোসাইন এবং সদস্য একেএম সলিম উল্লাহ, মো. আব্দুল গণি, মোহাম্মদ হানিফ, ইমরান শাকিরসহ একাডেমির সদস্যবৃন্দ ও মুসল্লিরা।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম। তিনি একাডেমির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়