রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৩:১৮

হাজীগঞ্জে জামায়াতের মেয়র প্রার্থী জাকির মজুমদারের গণসংযোগ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে জামায়াতের মেয়র প্রার্থী জাকির মজুমদারের গণসংযোগ

জামায়াত সমর্থিত হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জাকির মজুমদার ব্যাপক গণসংযোগ করছেন। শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে তিনি পৌর বাস টার্মিনালসহ তৎসংলগ্ন এলাকাতে এই গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং পৌরসভার বিভিন্ন সমস্যার কথা শোনেন।

স্থানীয়দের উদ্দেশ্য জাকির মজুমদার বলেন, “হাজীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে সড়ক, ড্রেনেজ, বাজার ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেবো।”

জাকির মজুমদার সবার দোয়া ও সহযোগিতা কামনা করে আরো বলেন, “জনগণের সেবক হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে হাজীগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করবো।” গণসংযোগকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়