সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২২:১৬

জেলা পুলিশের বহরে যুক্ত হলো পিকআপ ভ্যান, হাইয়েস মাইক্রোবাস ও মোটরসাইকেল

অনলাইন ডেস্ক
জেলা পুলিশের বহরে যুক্ত হলো পিকআপ ভ্যান, হাইয়েস মাইক্রোবাস ও মোটরসাইকেল

চাঁদপুর জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত নতুন যানবাহন সোমবার (২৯ জুন ২০২৬) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের বহরে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে দুটি পিকআপ ভ্যান, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।

মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর যানবাহনগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সূত্র : পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়