মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:১৫

চাঁদপুর পৌরসভার রাস্তা ও ড্রেনেজ উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশনা

​মো.জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার রাস্তা ও ড্রেনেজ উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশনা
ছবি : প্রতীকী

চাঁদপুর পৌরসভার দীর্ঘদিনের সমস্যা নিরসনে রাস্তা সম্প্রসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ-এর আবেদনের প্রেক্ষিতে এই উন্নয়ন কাজকে বিশেষ বরাদ্দ বা প্রকল্পে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৮ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব মোঃ উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার অন্তর্গত চাঁদপুর পৌরসভার রাস্তা সম্প্রসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিশেষ বরাদ্দ/প্রকল্পে অন্তর্ভুক্তকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বৃহৎ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিগত বছরগুলোতে সরকারের অপ্রতুল বরাদ্দের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়নি।

এই আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর পৌরসভার সার্বিক দুর্ভোগ লাঘবে ডিপিপি (DPP) অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) প্রধান প্রকৌশলী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এই নির্দেশনা বাস্তবায়িত হলে চাঁদপুর পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন এবং যানজট মুক্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়