প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪:০১
ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও স্পেনের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে, তার পক্ষে আছি
----দীপক চন্দ্র দাস

চাঁদপুর
|আরো খবর
শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র এবং ফুটবল মাঠের মধ্যভাগের খেলোয়াড় দীপক চন্দ্র দাস ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নিয়ে চাঁদপুর কণ্ঠকে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, দেখুন ছাত্র জীবনে ফুটবলের প্রতি আকর্ষণ ছিলো, যা এখনো রয়েছে। অনেক জায়গায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফুটবল খেলেছি, ফুটবল নিয়ে আমার অনেক স্মৃতি।
চাঁদপুরের মধ্যে একটি সময় বাবুরহাট ছিলো ফুটবলের প্রাণকেন্দ্র, বললে অনেক ইতিহাস।
ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতায় অতীতের মতোই আমি পুরোপুরি চারটি দলের সমর্থন করে আসছি, যে ক্ষেত্রে এবারও ব্যতিক্রম নই।
এবারের বিশ্বকাপে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও স্পেন এই চার দেশের টিমের মধ্যে যে চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসবে তার পক্ষে আছি। তবে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।








