মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৩:৫৮

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুর শহরে মানববন্ধন করেছে গ্রাহকরা।

মঙ্গলবার (২ জুন ২০২৬) বেলা ১১টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে ব্যাংকটির চাঁদপুর শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সবুজ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক জাহাঙ্গীর আলম প্রধান, ব্যাংকের প্রতিষ্ঠাকালীন গ্রাহক ও শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী এবং সমাজ সেবক আলমগীর হোসেন বন্দুকসী।

বক্তারা বলেন, দেশের ১৮ কোটি মানুষের আস্থা হচ্ছে ইসলামী ব্যাংক। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকটি এস আলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের মাধ্যমে লুটপাট করেছে। ব্যাংকটি অনেকটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি আবার যোগ্য কর্মকর্তাদের হাত ধরে পূর্বের অবস্থানে ফিরতে সক্ষম হয়।

তারা বলেন, এখন আবার ব্যাংক থেকে বহিষ্কৃত লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হচ্ছে। এই চেয়ারম্যানকে কোনো গ্রাহকই মেনে নেবে না। সরকারের প্রতি অনুরোধ জানান ব্যাংকটিতে যাতে হস্তক্ষেপ না করা হয়। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সুধী, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়