মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:১৬

ফরিদগঞ্জে লাউতলী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

----সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

ফরিদগঞ্জ ব্যুরো
যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
ছবির ক্যাপসন: ফরিদগঞ্জে লাউতলী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ করছেন সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

ফরিদগঞ্জ উপজেলার লাউতলী এলাকায় যুবসমাজকে মাদকমোবাইল আসক্তি থেকে দূরে রাখতে আয়োজিত লাউতলী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) লাউতলী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মেঘনার পূর্বপাড়ের ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকমোবাইল আসক্তি থেকে দূরে রাখে। তাই প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার শিক্ষাও তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমের সভাপতিত্বে এবং শামসুল আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী সমাজসেবক তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য বাপ্পী আখন, রিয়াদ হোসেন, হৃদয় খান, মোস্তফা কামালসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ-২০২২ ও আরএস স্পোর্টসের মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আরএস স্পোর্টস ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাশেষে অতিথিবৃন্দ বিজয়ীরানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়