মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৭:০৭

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শাহরাস্তিতে পুকুরে ডুবে মুনতাসির শাহাদাত (বয়স ১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) সকালে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের দিঘির পূর্ব পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি সোনাপুর গ্রামের মঞ্জুর হোসেন ও রুমা আক্তারের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে পাশের একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়