প্রকাশ : ২৯ মে ২০২৬, ২১:০১
পুরাণবাজার রিফিউজি কলোনীতে 'ওবাট হেল্পার্সে'র কোরবানির মাংস বিতরণ

মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন 'ওবাট হেল্পার্স' ('OBAT HELPERS')। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংগঠনটির উদ্যোগে চাঁদপুর শহরের পুরাণবাজার রিফিউজি কলোনীতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। নিম্ন আয়ের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
|আরো খবর
রিফিউজি কলোনীর স্বেচ্ছাসেবী হিসেবে পুরো কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে কাজ করেন রফিক মিজি, মোস্তাকিম খান, সামছু শেখ, আলমগীর খান, পাপ্পু খান, ইমরান খান গোলাপ এবং আকরাম খান পলাশ। তারা সকাল থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেন প্রেসিডেন্ট আনোয়ার খান আকমল এবং সোহেল আক্তার খান। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।
স্বেচ্ছাসেবীরা জানান, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় ভবিষ্যতেও 'ওবাট হেল্পার্স' অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
পুরাণবাজার রিফিউজি কলোনীর পক্ষ থেকে 'ওবাট হেল্পার্সে'র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।








