শুক্রবার, ২৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ২২:১৯

সাবেক ফুটবলার আজাদ ও পুরাণবাজারের ব্যবসায়ী মিজান মিজির ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
সাবেক ফুটবলার আজাদ ও পুরাণবাজারের ব্যবসায়ী মিজান মিজির ইন্তেকাল

মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান, চাঁদপুর জেলা ফুটবল টিম ও ঢাকা জাতীয় লীগের সাবেক ফুটবলার এবং ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ আর বেঁচে নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে বৃহস্পতিবার ঈদের দিন (২৮ মে ২০২৬) সকাল ৯ টার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মতলব উত্তর উপজেলার সাবেক সভাপতি, ছেংগারচর সরকারি কলেজের সকলের প্রিয় শিক্ষক ও মতলব ডিগ্রি কলেজের সাবেক জিএস একেএম আজাদের অকাল মৃত্যুতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা ও সকল উপজেলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ।

অপরদিকে, অকালে চলে গেছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতা, চাঁদপুর শহরের পুরাণবাজার ও বিপণীবাগ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী মো. মিজানুর রহমান মিজি। পবিত্র ঈদুল আজহার দিন বিকেল ৪ টার সময় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়