শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৬:৪৯

মহামায়া হানাফিয়া উবি মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট

জসীমউদ্দীন।।
মহামায়া হানাফিয়া উবি মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঐতিহ্যবাহী মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে এক বিশাল কোরবানির পশুর (গরুর) হাট। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো হাট এলাকা।

হাটজুড়ে দেখা মিলছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ছোট, মাঝারি ও বড়ো আকারের গরু ও বিভিন্ন জাতের ছাগল, ভেড়া। ক্রেতারা তাদের পছন্দের পশু কিনতে ভিড় করছেন দলে দলে। হাটের চারদিকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

হাটের ইজারাদার আফসার উদ্দিন (রুমন) হাজী জানান, সবার জন্যে একটি নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। ক্রেতা ও বিক্রেতারা যেনো নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।

হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পর্যাপ্ত আলো, পানির ব্যবস্থা এবং যানজট নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এতে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে।

এই গরুর হাট পরিচালনায় সার্বিক সহযোগিতায় রয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ৯নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন (রনি), মো. মোবারক হোসেন গাজী, মো. এমদাদ হোসেন, মোস্তফা কামাল (সোহেল) হাজী, আরিফ তালুকদার, ওয়াসিম হাজী, মো. আরজু আহমেদ (ফুটন), মো. বিল্লাল পাটোয়ারী, মো. জাফর গাজী, গাজী আশেকে এলাহী, মো. কাশেম, মো. ফয়সাল হাজী, মো. অলিউল্লাহ গাজী, মো. জুলহাস, মো. শাহাদাত, মো. নাছির হাজী, মো. জাহাঙ্গীর গাজী ও মো. আনাছ গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মাঠের এই গরুর হাট শুধু কোরবানির পশু কেনাবেচার কেন্দ্র নয়, বরং এটি ঈদ উপলক্ষে এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিপুল মানুষের উপস্থিতিতে জমে উঠেছে পুরো হাট, যা স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়