প্রকাশ : ২২ মে ২০২৬, ২০:০৪
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

শাহরাস্তির টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী।
শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, মোহনা টেলিভিশন প্রতিনিধি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী, ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাইফুল ইসলাম মানিক, আনিসুর রহমান টিটুসহ স্কুলের
শিক্ষক ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে । তারা বলেন, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবেন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। মেধাবী, অসহায়, হতদরিদ্র, মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে এবং শিক্ষা ক্ষেত্রে তিনি অবদান রাখবেন সেটাই সকলের প্রত্যাশা।







