প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩:০১
পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে মোটরসাইকেল বিতরণ

সোমবার (১৮ মে ২০২৬) চাঁদপুর সদর মডেল থানার অধীনে পুরাণ বাজার পুলিশ ফাঁড়িতে একটি মোটরসাইকেল বিতরণ করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত)।
|আরো খবর
ফাঁড়ির টহল কার্যক্রম জোরদার করা, দ্রুত সেবা প্রদান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা আরও কার্যকর করার লক্ষ্যে মোটরসাইকেলটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
এ সময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








