প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:৪২
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শীর্ষক ফ্যামিলি সমাবেশ

গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা বিষয়ে এই ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জেলা তথ্য অফিসার তপন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা বাকচি, সহকারী শিক্ষক সেলিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্যে গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ এবং সামজিক অবক্ষয়, গুজব ও অপতথ্য মোকাবিলাসহ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিষয়সমূহ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, সামজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরেন।
ফ্যামিলি সামবেশে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।








