প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৮:১৫
গৃদকালিন্দিয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন
ঝুঁকিমুক্ত নিরাপদ ব্যাংকিংয়ে 'ক্যাশলেসে'র বিকল্প নেই
---এজিএম বিউটি দাস

'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার অংশ হিসেবে ফরিদগঞ্জের পূবালী ব্যাংক গৃদকালিন্দিয়া শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস গৃদকালিন্দিয়া’ ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে ২০২৬) সকালে গৃদকালিন্দিয়া বাজারে গ্রাহক, সুধীমহল ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গৃদকালিন্দিয়া জাহানারা মার্কেটের সামনে আয়োজিত সুধী সমাবেশে মিলিত হয়। পূবালী ব্যাংক গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. নাঈমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চাঁদপুর শাখার এজিএম বিউটি দাস।
তিনি বলেন, আধুনিক ব্যাংকিংয়ে 'ক্যাশলেস'- এর ভূমিকা গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক 'ক্যাশলেস বাংলাদেশ' গড়তে কাজ শুরু করেছেন। আগামী ১ জুলাই থেকে কিউআর কোড বাধ্যতামূলক করেছেন। অর্থাৎ ঝুঁকিমুক্ত নিরাপদ ব্যাংকিংয়ে ক্যাশলেস- এর বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই তথা পূবালী ব্যাংক প্রথম 'ক্যাশলেস' ব্যাংকিং কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। সেই অনুযায়ী ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস গৃদকালিন্দিয়া’ ক্যাম্পইন রোববার (১৭ মে ২০২৬) থেকে শুরু হলো। সবচেয়ে আশার কথা, এই অনুষ্ঠানে অধিকাংশ নারী গ্রাহক উপস্থিত হয়েছেন। তারা যদি 'ক্যাশলেস' সার্ভিস শুরু করতে পারেন, তবে দ্রুত আমরা 'ক্যাশলেস গৃদকালিন্দিয়া' নয় 'ক্যাশলেস বাংলাদেশ' গড়তে সক্ষম হবো।
বিশেষ অতিথি হিসেবে গৃদকালিন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান, সোহেল খান, মামুন হোসেন এবং পূবালী ব্যাংক ফরিদগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোরশেদ আলম বক্তব্য রাখেন। আলোচনাশেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন








