বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:২৫

শুরু হলো মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের ফুটবল টুর্নামেন্ট

রেদওয়ান আহমেদ জাকির।।
শুরু হলো মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের ফুটবল টুর্নামেন্ট

মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য কেএফটি কলেজিয়েট স্কুলের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের একাডেমিক কো-অর্ডিনেটর প্রভাষক বদিউল আলম বাবু, রিয়াজ ইসলাম, মাজেদুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ।

জানা যায়, উদ্বোধনী দিনে কলেজের (বয়েজ ও গার্লস) উভয় উইংয়ের অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেঘনা হাউস ও ধনাগোদা হাউস। গার্লস উইংয়ে মাবরুরার একমাত্র গোলে মেঘনা হাউস ১–০ গোলে ধনাগোদাকে পরাজিত করে।

অন্যদিকে বয়েজ উইংয়ে ধনাগোদা হাউস ৩–১ গোলে মেঘনা হাউসকে পরাজিত করে। ধনাগোদার হয়ে তালহা, ফয়জান ও ফাহিম একটি করে গোল করে। মেঘনার হয়ে একমাত্র গোলটি করে গোপাল।

ক্রীড়া প্রভাষক ইব্রাহিম খলিল জানান, কলেজের উভয় উইংয়ের ৮টি দল লিগ ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দু দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবে। বুধবার তিতাস হাউস বনাম গোমতী হাউসের খেলা অনুষ্ঠিত হবে।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের জন্যে খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং উন্নত স্বপ্ন দর্শনে বেড়ে উঠবে। ইতোমধ্যে আমাদের ছাত্র-ছাত্রীরা বোর্ডের ফলাফল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। আমি মতলবের শিক্ষার গুণগত পরিবর্তন আনয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়