বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৬:৩১

তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে যুবকের একাকী প্রতিবাদ

তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে যুবকের একাকী প্রতিবাদ
প্রবীর চক্রবর্তী

তেল, গ্যাস ও বিদ্যুতের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রভাবে জনজীবন অতিষ্ঠ। অর্থনৈতিক দৈন্যদশায় মানুষের আরো কষ্ট বেড়েছে। এসব থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় দাম কমাতে হবে এসব গুরুত্বপূর্ণ জিনিসের।

আর তাই প্লেকার্ড হাতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে একাকী প্রতিবাদ করেছেন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের মামুন হোসেন।

উপজেলা পরিষদের গেটের সামনে শুধু নয়, ফরিদগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে তিনি মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা দাঁড়িয়ে এই দাবি জানান।

তিনি বলেন, এদেশের অধিকাংশ মানুষই গ্রামে থাকে। তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে গ্রামের সাধারণ মানুষ নিদারুণ কষ্টে রয়েছে। এসব ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনেক বেশি। সাধারণ মানুষকে দুবেলা তাদের খাবার জোগাতে এবং সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই আমি নিজের থেকেই প্রতিবাদের এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি বর্তমান সরকার জনগণের কথা বিবেচনা করে তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম দ্রুত কমানোর চেষ্টা করবেন।

এদিকে মামুন হোসেনের এই প্রতিবাদের সাথে অনেককেই সহমত পোষণ করতে দেখা গেছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়