মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:১২

সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

দলনেতা জান্নাতুল ফেরদৌস, সহ-দলনেতা শৈলী দাস রূপালি ও স্বাধীন চন্দ্র দত্ত

সংবাদ বিজ্ঞপ্তি
সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে সনাক চাঁদপুরের অনুপ্রেরণায় ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ গঠন করা হয়। ইয়েস গ্রুপ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরও জোরদার করার লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইয়েস গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য গত ০৭ মে ২০২৬ ইয়েস-এর মাসিক সাধারণ সভায় জান্নাতুল ফেরদৌসকে দলনেতা, শৈলী দাস রূপালি ও স্বাধীন চন্দ্র দত্তকে সহ-দলনেতা নির্বাচন করা হয়, যা ০৮ মে ২০২৬ থেকে কার্যকর হবে। এ নেতৃত্ব আগামী ৬ মাস দায়িত্ব পালন করবে।

ইয়েস গ্রুপের সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের সহ-সভাপতি ও ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাড. পলাশ মজুমদার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা, ইয়েস-এর সদস্য এবং টিআইবির কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়