প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২:৩৪
শহীদ সিয়াম স্মৃতি সংসদের পক্ষে টিন বিতরণ

শহীদ সিয়াম স্মৃতি সংসদ চাঁদপুর-এর সার্বিক ব্যবস্থাপনায় ঘরহীন মানুষের মাঝে টিন বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনতাবাজারের এক ঘরহীন ব্যক্তির মাঝে ১০ বান্ডেল টিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া।
|আরো খবর
শহীদ সিয়াম স্মৃতি সংসদের সভাপতি আমিন আহমাদ মস্তানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল। আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের শহর সভাপতি আব্দুল হাই লাভলু, প্রভাষক জুনায়েদ ও মো. আহমদ মিয়া।








