প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০:৩০
রবিউল হাসানকে ডিএমপিতে বদলি
চাঁদপুরের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান
বিশেষ প্রতিনিধি

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
|আরো খবর
মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।








