সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০:২২

পাঁচ শ' বছরের পুরানো পালগিরি মসজিদ রক্ষার দাবিতে চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির স্মারকলিপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পাঁচ শ' বছরের পুরানো পালগিরি মসজিদ রক্ষার দাবিতে চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির স্মারকলিপি

কচুয়ায় পাঁচ শ' বছরের পুরানো 'পালগিরি মসজিদ' রক্ষার দাবিতে চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রোববার (৩ মে ২০২৬) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক আলম পলাশ ও সদস্য সচিব কাদের পলাশসহ অন্য সদস্যরা । এতে বলা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট ইউনিয়নে ঐতিহাসিক 'পালগিরি মসজিদ'টি অবস্থিত। এটি ৫শ' বছরের পুরানো জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। মসজিদটি জেলার স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত। যা জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে। বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কাঠামো বিনষ্ট করা হচ্ছে। এ মসজিদের ঐতিহ্য ও সৌন্দর্যহানি করে মসজিদের সামনেই স্থানীয় কিছু ব্যক্তির উদ্যোগে অন্য একটি ভবন করার উদ্যোগ নেয়া হয়। এতে জেলার গুরুত্বপূর্ণ এ প্রত্নসম্পদের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং মসজিদটির প্রাচীন স্থাপত্যশৈলী ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যা দেশের জন্যে একটি অপূরণীয় ক্ষতির আশঙ্কা। এ জন্যে সরকারের কাছে পালগিরি মসজিদটিকে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্যে যথাযথ ব্যবস্থাগ্রহণের দাবি করা হয়। তবে এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান, আমরা খবর পেয়ে সেখানে কাজ বন্ধ রেখেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়