সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৬:৫৩

মতলব উত্তরে খাল পুনঃখনন কাজ উদ্বোধন

অনলাইন ডেস্ক
মতলব উত্তরে খাল পুনঃখনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি ।

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক থেকে শিকারীকান্দি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বিএনপি নেতা খায়রুল হাসান বেনুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। সরকারের এই উদ্যোগ শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি আরও বলেন, ইজিপিপি কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্যে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়