প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯:৩৬
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
আলমগীর তালুকদার।।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত কাসেম আলী।
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রোববার (৩ মে ২০২৬) গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবুল কাশেম আলী সকাল সাতটায় নিজের খামার দেখতে যান। এ সময় খামারে পড়ে থাকা বিদ্যুতের তার শরীরে স্পর্শ করলে কাশেম আলী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সংবাদ পেয়ে আত্মীয়স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








