প্রকাশ : ০১ মে ২০২৬, ২০:০৬
মানব সেবা সংস্থার কমিটি গঠন
সভাপতি আকলিমা ও সাধারণ সম্পাদক মহিনউদ্দিন

মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন 'মানব সেবা সংস্থা (HSO)'-এর ২০২৬-২৭ সনের এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১ মার্চ ২০২৬) বিকেলে অনলাইনে জুম মিটিংয়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের উপদেষ্টাগণ ও প্রতিষ্ঠাতা পরিচালকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা মো. শরিফ হোসেন পাটওয়ারী ও সৈকত বেপারী এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন আহমেদ এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করে আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারা অব্যাহত থাকবে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন : সভাপতি আকলিমা আহসান এবং সাধারণ সম্পাদক মাইনউদ্দিন বেপারী। কমিটিতে আরও রয়েছেন : সহ-সভাপতি অন্তর চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রনি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ পিন্টু,
অর্থ সম্পাদক নাসরিন নুরজাহান ও
প্রচার সম্পাদক তানিশা আক্তার।
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি আকলিমা আহমেদ বলেন, "আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। এই নতুন কমিটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাবো।"সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন আহমেদ জানান, আগামী এক বছর এই কমিটি সংস্থার যাবতীয় সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির ঘোষণা আসার পরপরই সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন।








