প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮
১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসবেন। তিনি চাঁদপুরে খালকাটা কর্মসূচিসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।
|আরো খবর
প্রধানমন্ত্রী কর্তৃক চাঁদপুর সদরে খাল খনন কর্মসূচির স্থান হিসেবে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষেরহাটে বিশ্বখাল খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই স্থানটি পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেলে সদর ইউএনওকে সাথে নিয়ে জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে খাল খনন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এ সময় উপরোক্ত বিষয়ে ভার্চুয়ালি দিকনির্দেশনা প্রদান করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর এবং শাহমাহমুদপুর ও আশিকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।








