বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪২

হামে আক্রান্ত শিশু রোগীদের পাশে মেয়র প্রার্থী মোশাররফ হোসাইন

অতি প্রয়োজনীয় ইনজেকশন পেতে মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার।।
হামে আক্রান্ত শিশু রোগীদের পাশে মেয়র প্রার্থী মোশাররফ হোসাইন

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশু রোগীদের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুরে তাঁর উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন ৪৩জন হামে আক্রান্ত শিশু রোগীর জন্যে প্রয়োজনীয় মূল্যবান অ্যান্টিবায়োটিক ইনজেকশনের ব্যবস্থা করে দেন। সরকারি বরাদ্দ না থাকায় রোগীর স্বজনদের এই ইনজেকশনটি বাইরে থেকে কিনতে হচ্ছিলো। যা দরিদ্র পরিবারগুলোর জন্যে ছিলো বড়ো দুশ্চিন্তার কারণ।

জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সস্ত্রীক হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আলহাজ্ব মোশাররফ হোসাইন। এমন সময় মতলব উত্তর থেকে একজন অসহায় পিতা হামে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্যে তাঁর কাছে সহযোগিতা চান। মানুষের মুখে মোশাররফ হোসাইনের মানবিক কাজের কথা শুনেই ওই পিতার তাঁর কাছে ছুটে আসা। ঘটনাটি শুনে এক মুহূর্ত দেরি না করে মোশারফ হোসাইন দ্রুত জেনারেল হাসপাতালে ছুটে যান। সেখানে তৃতীয় তলায় হামে আক্রান্ত শিশু রোগীদের ইউনিটে গিয়ে দায়িত্বরত নার্স, চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা জানান, এখানে ভর্তিকৃত রোগীরা বিনামূল্যে হামের চিকিৎসা সেবা পাচ্ছে। তবে সরকারি সরবরাহ না থাকায় দুটি ইনজেকশন রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিক ইউনিটে ভর্তি সব শিশু রোগীর সাত দিনের ইনজেকশনের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। পরে তাঁর প্রচেষ্টায় একটি সরকারি আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে আসে এবং ইনজেকশন সরবরাহের দায়িত্ব গ্রহণ করে। এতে স্বস্তি ফিরে আসে অসহায় পরিবারগুলোর মাঝে। উপস্থিত স্বজনরা আবেগাপ্লুত হয়ে মোশারফ হোসাইনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া করেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই যে প্রকৃত বদান্যতা, এই উদ্যোগে যেন তারই প্রমাণ মিললো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়