প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯
কার ফল কে খায়!

চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় আম, কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ১৫ মিনিটে দেখা যায়, ক'জন যুবক গাছ থেকে আম পাড়ছে। গাছের ওপরে একজন আম ছিঁড়ছে ও নিচে ফেলছে, আর নিচে থাকা ক'জন যুবক ও নারী আম কুড়িয়ে বস্তায় ভরছে এবং সেগুলো অটোবাইকে তুলে নিয়ে যাচ্ছে। এ সময় সেখানে হাঁটতে আসা নারী-পুরুষদের মধ্যে প্রশ্ন ওঠে--কার ফল কে খায়!
|আরো খবর
সচেতন মহল জানায়, প্রাকৃতিক ফল সবারই খেতে ইচ্ছে করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বস্তায় বস্তায় আম নিয়ে যাওয়াটা দৃষ্টিকটু এবং অনুচিত। বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্নের জন্ম দিয়েছে।
পথচারীরা মনে করেন, প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। এ সময় কমিউনিটি পুলিশের এক সদস্য উপস্থিত হয়ে তাদের সরতে বললে তারা স্থান ত্যাগ করে অন্য গাছ থেকে আম পাড়া শুরু করে।
ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।






