মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:০৩

ঘনিয়ে আসছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

কামরুজ্জামান টুটুল।।
ঘনিয়ে আসছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

বহুল প্রতীক্ষিত আর কাঙ্ক্ষিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে রোববার (১৯ এপ্রিল ২০২৬) নির্বাচন পরিচালনার জন্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন হয়েছে। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্দেশনায় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করার কাজ চলছে।

জানা যায়, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন এ কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক হলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান এবং সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন।

এছাড়া পরিচালনা কমিটিকে সহায়তা করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন ভাই ভাই ক্যাবল অপারেটরের স্বত্বাধিকারী নূরন্নবী সম্রাট, সদস্য সচিব মার্সেল শো-রুমের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান সেলিম এবং ফারহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. এমরান হোসেন।

উল্লেখ্য, ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, আদালতে মামলা ও দু পক্ষের মারমুখী অবস্থান এবং সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে ২০২৩ সালের ২০ মে শনিবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. ইকবালুজ্জামান ফারুক। সেই থেকে সমিতির নির্বাচন বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়