প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:১১
চেয়ারম্যান জাকির মহাসচিব অধ্যক্ষ হারুনুর রশিদ
বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কমিটি অনুমোদন

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) নতুন কমিটির অনুমোদন দেন ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সমন্বয়ক জাকির হোসেন।
কমিটিতে অধ্যক্ষ মো. জাকির হোসেন আকন্দকে চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. হারুনুর রশিদ গাজীকে মহাসচিব করা হয়েছে। ১০ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘদিন পর এই কমিটি অনুমোদন হলো।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন (সাপান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ), অধ্যক্ষ সাহাবুদ্দিন সোহাগ (কাশবন বিএম অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউট) ও অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ (এমএ মাহমুদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)।
যুগ্ম মহাসচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন (কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়) ও ইঞ্জিনিয়ার মো. সাজেদুল আলম (আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (কৈচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)। সহ-সাংগঠিনক সম্পাদক করা হয়েছে দুজনকে। তারা হলেন- অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা (পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ) ও অধ্যক্ষ আবুল হাসনাত মো. কামরুজ্জামান মুকুল (সিটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)।








