সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

আব্দুর রব ফাউন্ডেশনের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

কাজী নাহিন।।
আব্দুর রব ফাউন্ডেশনের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

সোমবার (২০ এপ্রিল ২০২৬) চাঁদপুর জেলার খ্যাতিমান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপির নামে গঠিত আবদুর রব ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফাউন্ডেশনের আহ্বায়ক রাশেদুর রব মেহেদীর অর্থায়নে সদস্য সচিব মো. জাহেদুর রব জাহেদ এবং কার্যকরী সদস্য রতন কুমার দত্তের উপস্থিতিতে ৫ জন গরিব ও মেধাবী শিশুর জন্যে এক বছরের বৃত্তির অর্থ

রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর অধ্যক্ষ মাহমুদা খানমের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার জন্যে খাতা বিতরণ করা হয়, যা তাদের শিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম, সহকারী শিক্ষক জনি চন্দ্র দাস, সফিউল্লাহ্ সুমন ও উম্মে কুলসুম মারজিয়া।

আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার ইচ্ছা পোষণ করছি। এভাবে ভালো কাজগুলো যাতে করতে পারি সেই দোয়া কামনা করছি সকলের কাছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়