প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:৫৮
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. তারেক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি, হাবিবুর রহমান ঢালী, ইউপি সদস্য আক্তার জাহান দিনা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফ উল্যাহ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন, মওদুদ আহমেদ, রবিউল ইসলাম, আয়েশা ছিদ্দিকা, মো. মামুন হোসেন, তিথি মনিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।








