সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:৪১

কচুয়া শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও পুরস্কার বিতরণ

কচুয়া শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও পুরস্কার বিতরণ
আলমগীর তালুকদার

কচুয়ার শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা বিষয়ক প্রধান সমন্বয়কারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, কচুয়ায় কারিগরি বিশ্ববিদ্যালয় ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তাই গুণগত শিক্ষার জন্য কচুয়া হবে বাংলাদেশের মডেল।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মনির হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কবির হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সমাজসেবক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম মিয়া, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, মনির হোসেন, আফাজ উদ্দিন মানিক, সহকারী শিক্ষক আবুল কাশেম, সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মিলাদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়