সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:৩৬

কেরোয়া হোসেনে আরা বেগম আদর্শ বালিকা উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

কেরোয়া হোসেনে আরা বেগম আদর্শ বালিকা উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক দীপক কুমার রাউতের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মজিবুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল আহমেদ, অভিভাবক সদস্য ফারুক হোসেন ও সাজেদুল ইসলাম, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। তাই সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্যে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়