প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩২
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আঙ্গিনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষক সফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ও বর্তমান দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজিজুল হাকীম আরজু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক তাফাজ্জল হোসেন, সূচীপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূরে আলম রাহুত, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নূরুল আজম সোহাগ ও সমাজসেবক হারুনুর রশীদ ষষ্ঠী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হেলাল আহমেদ ও ধর্মীয় শিক্ষক হাফেজ আবু ইউসুফ খান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী আদ্রিতা ইসলাম ও শাহরিয়ার। উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, নূর নবী রাহুত, স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ক্যাপশনঃ শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। পাশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিতির একাংশ।








