বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪৩

আল-আমিন একাডেমী বাবুরহাট ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে বড়ো হতে হবে

-------অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম

আব্দুল্লাহ আল মামুন।
শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে বড়ো হতে হবে

।চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, বাবুরহাট ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট ক্যাম্পাসের ইনচার্জ মো. আব্দুল আউয়াল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে বড়ো হতে হবে। পড়াশোনা যেমন মানুষের বিবেককে জাগ্রত করে, তেমনি খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও প্রফুল্ল রাখে।

তিনি আরও বলেন, গত ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসনীয়। যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা বিজয়ী হতে পারেনি তাদের মনোবল হারানো যাবে না; ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকলেও অংশগ্রহণই মুখ্য।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আল-আমিন একাডেমী একটি মানবিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা মো. আলী আহমাদ। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়